ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে ১২ কেজি গাঁজার চালানসহ মাদক কারবারি আটক

    বরিশালে ১২ কেজি গাঁজার চালানসহ মাদক কারবারি আটক
    পুলিশের অভিযানে গাঁজাসহ আটক মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ১২ কেজি গাঁজাসহ ফয়সাল হাওলাদার নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার বিকার সাড়ে ৫টার দিকে নগরীর পুলিশ লাইন রোডের একটি শো-রুমের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারি ফয়সাল পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে মাদকের একটি চালান বরিশালে এসেছে। এমন খবরে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান এবং সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম পুলিশ লাইন্স এলাকায় অভিযান পরিচালনা করে।

    এসময় ফয়সাল নামের ওই মাদক কারবারিকে আটক করেন আভিযানিক দল। পরে তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ