ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন

    উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে দেশটি। ১৯১২ সালের এই দিনে তিনি জন্ম নেন। শুক্রবার আতশবাজি ফোটানো, র‌্যালি এবং দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের প্রধান চত্বরে সন্ধ্যায় অনুষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষ ঐতিহ্যগত পোশাক পরে নেচে-গেয়ে প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করে।

    তবে কিম ইল সাংয়ের জন্মদিনে সামারিক কুচকাওয়াজের কোনো চিহ্ন দেখা যায়নি।

    পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া বিশেষ করে ছুটির দিনগুলোকে নিজেদের নতুন অস্ত্র প্রদর্শনের জন্য বেছে নেয়। কিন্তু চলতি বছরে দেশটি লাগাতার অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। তিন সপ্তাহ আগে দেশটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ