ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রীজ সংলগ্ন দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মৃধা (৫৭) দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুফ মৃধার ১নং ব্রীজ বাজারে ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ব্যবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে তাকে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।

    পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হালদার জানান, নিহত ইউসুফ মৃধার ১নং ব্রীজ বাজারে ওষুধের দোকান ছিল। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ