ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • সাড়ে ৯ হাজার কোটি টাকার সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি

    সাড়ে ৯ হাজার কোটি টাকার সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনকে ১.০৮ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় নয় হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা) সামরিক সহায়তা দিতে যাচ্ছে জার্মানি। যুদ্ধ পরিস্থিতিতে বার্লিন থেকে ভারী অস্ত্র পাচ্ছে না- কিয়েভের এমন অভিযোগের মধ্যেই বিশাল অংকের এই সামরিক সহায়তার খবর প্রকাশ্যে এল।

    বড় অংকের এই অর্থ চলতি বছর একটি সম্পূরক বাজেটে পাস করবে জার্মানি। সব দেশকে বিবেচনায় রেখে জার্মানি প্রতিরক্ষা খাতে তার আন্তর্জাতিক সহায়তা বাড়িয়ে ‘দুই বিলিয়ন ইউরো’ করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে ‘সবচেয়ে বড় অংশটি ইউক্রেনের পক্ষে সামরিক সহায়তার আকারে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে’, একজন সরকারি মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

    জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার টুইটারে নিশ্চিত করে বলেছেন, এই দুই বিলিয়ন ইউরোর (২.১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৮১৫ কোটি ৭৯ লাখ টাকা) প্যাকেজটি ‘মূলত ইউক্রেনে যাবে’।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ