ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • পুকুরে মিলল ৬শ কেজি ওজনের মূর্তি

    পুকুরে মিলল ৬শ কেজি ওজনের মূর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর ধামইরহাট থেকে উদ্ধার করা এই মূর্তিটি ত্রয়োদশ শতকের একটি মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখ শিবলিঙ্গ বলে দাবি র‌্যাবের। এর আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
    নওগাঁর ধামইরহাট থেকে উদ্ধার করা এই মূর্তিটি ত্রয়োদশ শতকের একটি মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখ শিবলিঙ্গ বলে দাবি র‌্যাবের। এর আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    নওগাঁর ধামইরহাটে ৬০০ কেজি ওজনের একটি চতুর্মুখ শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রাচীন আমলের এই চতুর্মুখ শিবলিঙ্গ মূর্তিটির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখ শিবলিঙ্গ মূর্তিটি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

    র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁর ধামইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামে আব্দুল আজিজ তাঁর পুকুর খননের কাজ করছিলেন। পুকুর খননের সময় ১৩ শতকের ৬০০ কেজি ওজনের চতুর্মুখ একটি শিবলিঙ্গ পাওয়া যায়। এই চতুর্মুখ শিবলিঙ্গ মূর্তিটি একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গতকাল রোববার রাত ১০টার পর জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। এই মূর্তির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

    মূর্তিটি পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
    জানতে চাইলে পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম  বলেন, এই শিবলিঙ্গটি বেলে পাথরের তৈরি। যদিও পুরাকীর্তিগুলোর মূল্য নির্ধারণ করা যায় না, তবে এসব পুরাকীর্তি ঐতিহাসিক গুরুত্বের কারণে মহামূল্যবান।

    জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক বলেন, পুকুর খনন করতে গিয়ে ১৩ শতকের ৬০০ কেজি ওজনের শিবলিঙ্গ মূর্তিটি পাওয়া গেছে। আমরা মূর্তিটি উদ্ধার করেছি। মূর্তিটি পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ