ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ছয় মাস পর পৃথিবীতে ফিরে এলেন তিন নভোচারী

    ছয় মাস পর পৃথিবীতে ফিরে এলেন তিন নভোচারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছয় মাস পর পৃথিবীতে নিরাপদে অবতরণ করেছেন তিন চীনা নভোচারী। কক্ষপথে চীনের মহাকাশ স্টেশন নির্মাণে অংশ নেওয়ার জন্য তাদের পাঠানো হয়েছিল। সেখানে তারা ছয়মাস অবস্থান করার পর শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পৃথিবীতে ফিরে আসেন। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। 

    মহাকাশযান শেনঝু-১৩ এ করে ফিরে আসা তিন চীনা নভোচারী হলেন ঝাই ঝিগ্যাং, ওয়াং ইয়াপিং ও ইয়ে গুয়াংপু। চীনের উত্তরাঞ্চলে তারা অবতরণ করেন। তারা সুস্থ আছেন বলে জানানো হয়েছে চীনের সংবাদমাধ্যমে।

    গত অক্টোবরে চীনের গোবি মরুভূমি থেকে ওই তিন নভোচারী মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেন। চীন প্রথমবারের মতো স্থায়ী মহাকাশ স্টেশন নির্মাণ করছে। এর নাম দেওয়া হয়েছে তিয়ানগং, বাংলায় যার অর্থ স্বর্গীয় প্রাসাদ। সেই স্টেশন নির্মাণ করতেই নভোচারী পাঠাচ্ছে চীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ