ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • 'পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না'

    'পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার রবিউল ইসলাম নামে ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। এতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

    শনিবার এক বিবৃতিতে নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

    বিবৃতিতে জিএম কাদের বলেন,  পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ীকে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধীকে কোনভাবেই ছেড়ে দেয়া যাবে না। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ