ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা

    গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গী বিমান। এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ইদুল ফিতরের সকালে ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩-তে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৭ জোন শিশু ও ৮ জন নারীও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৯০ জন ফিলিস্তিনি। 

    ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত ফিলিস্তিনি সংগঠনগুলো এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। এতে দুপক্ষেই হতাহতের সংখ্যা বেড়েছে। 

    হামাসের হামলায় এক শিশুসহ কমপক্ষে ৬ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে ১৫০০টি রকেট হামলা চালিয়েছে হামাস।

    ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, বুধবার তেল আবিব, আশকেলন বি’র শেবা ও সেদরতে ১০০ রকেট ছুঁড়েছে তারা। হামাসের সামরিক শাখা ইযাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখে ২১০টি রকেট ছুঁড়েছে। 

    ইহুদিবাদী বাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সোমবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে এক হাজারের বেশি রকেট ছুঁড়েছে। তবে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত কতগুলো রকটকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে- তা পরিষ্কার নয়। এরইমধ্যে ইসরায়েলি সেনারাও স্বীকার করেছে যে, রকেট ভূপাতিত করার ক্ষেত্রে আয়রন ডোম খুব একটা কার্যকর বলে প্রমাণিত হয়নি। সূত্র- আলজাজিরা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ