ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা

    আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অধীনে থাকা পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ইসরায়েলি পুলিশের হামলার পরে সহিংসতায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

    চিকিৎসকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইসলাম ধর্মের পবিত্র এই স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে। সে সময় ফজর নামাজে অংশ নেওয়ার জন্য হাজার হাজার মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন।

    অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায় ফিলিস্তিনিদের। এছাড়াও কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিদের মসজিদের ভেতরে নিজেদেরকে আশ্রয় নিতে দেখা যায়।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি সেবা জানিয়েছে, তারা কমপক্ষে ৬৭ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে গেছে। মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা এনডাউমেন্ট কমিটি জানিয়েছে, মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে।

    ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো বলেছে, মসজিদ কম্পাউন্ডের ভেতরে আহত বহু মুসল্লি আটকা পড়েছেন। তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

    ইসরায়েলি পুলিশের দাবি, সকালের (ফজর) নামাজ শেষ হওয়ার পরও বহু মানুষ ভেতরে অবস্থান করছিল এবং ‘সহিংস’ ব্যক্তিদের সরিয়ে দিতেই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত এই স্থাপনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করে।

    তাদের দাবি, ফিলিস্তিনিদের একটি দল আল-আকসার পশ্চিম প্রাচীরের পার্শ্ববর্তী একটি ইহুদি প্রার্থনা স্থানের দিকে ঢিল ছুড়তে শুরু করার পর তাদেরকে ‘ছত্রভঙ্গ করতে এবং পেছনে ঠেলে দিতে’ মসজিদের ভেতরে প্রবেশ করে পুলিশ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ