ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিখোঁজ ! থানায় জিডি

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিখোঁজ ! থানায় জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্যে গতকাল বুধবার দিল্লি পুলিশের কাছে একটি নিখোঁজ-ডায়েরি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’(এনএসইউআই)-র সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা।

    এনএসইউআইয়ের সাধারণ সম্পাদক বলেন, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা, পালিয়ে যাওয়া নয়। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁজই পাওয়া যাচ্ছে না। তাই আমরা নিখোঁজ-ডায়েরি করতে বাধ্য হয়েছি।

    সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘এই ভয়ঙ্কর মহামারির সঙ্গে আমরা প্রত্যেকেই লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা নিখোঁজ-ডায়েরি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক।’

    অপরদিকে এনএসইউআই-র সর্বভারতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ চুঘ বলেন, অমিত শাহের নামে নিখোঁজ-ডায়েরি করার পর আমাদের দপ্তরে দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ২০১৩ সাল পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত রাজনৈতিক নেতা-নেত্রীদের। বিজেপি সরকারে আসার পর সব বদলে গেছে। এই সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মহামারিকালে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ