ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাশিয়ার যুদ্ধের ‘প্রতীকগুলো’ নিষিদ্ধ করল মলদোভা

    রাশিয়ার যুদ্ধের ‘প্রতীকগুলো’ নিষিদ্ধ করল মলদোভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার যুদ্ধের ‘প্রতীকী চিহ্নগুলো’ আইন করে নিষিদ্ধ করল মলদোভা। দেশটির ইউরোপ-পন্থী সংখ্যাগরিষ্ঠ ৫৩ জন এমপি এ সংক্রান্ত আইন পাস করেন। রুশ যুদ্ধের এসব প্রতীকের মধ্যে রয়েছে ‘জেড, ভি এবং সেন্ট জর্জ ফিতা’।

    এগুলোকে ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের প্রতীক হিসেবে দেখা হয়। এসব প্রতীক তৈরি, বিতরণ, পরা এবং প্রদর্শনের জন্য জরিমানার বিধান করে আইনটি পাস করে মলদোভা।

    এদিকে, দেশটির রাশিয়াপন্থী বিরোধীরা- যারা এই মাসের শুরুতে বিলের বিরুদ্ধে আপিল করেছিল- ভোটকে ব্যাহত করার চেষ্টা করে।

    বিরোধী দল পার্টি অব সোশ্যালিস্টের সদস্যরা, এমপি আদ্রিয়ান লেবেডিনশি এবং গ্রিগোর নোভাক এর আগে দাবি করেছিলেন যে, এ ধরনের নিষেধাজ্ঞা ‘মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে’ এবং ‘সমাজকে বিভক্ত করে’।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ