ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা আটক

    ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    আটকৃতদের মধ্যে ১ জন শিশু, ২জন পুরুষ ও পাঁচজন মহিলা রয়েছে। তারা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮) একই ক্লাস্টারের  মৃত ইয়াছিনের ছেলে মো.হাসান (১৬), মো.ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭),) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো.ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো.রফিক (৭), ৬৭নং ক্লাস্টারের আবদুর শুক্কর এর স্ত্রী রাজিদা (১৮),

    গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

    চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান,ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ