ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরন উদযাপন

    নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরন উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ প্রারম্ভে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরন উদযাপন করা হয়েছে। নরসিংদীতে এবার বর্ষবরনে সুচিন্তা বিবেচ্য ছিলো "অশুভের অন্তর্ধানে শুচিতার শুভস্পর্শে বর্ণিল বর্ষবরণ"।

    মলিনতা ও জীর্ণতা মুছে ফেলে নবউদ্দীপনায় জাগ্রত হবার মানসে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশে নানা বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সর্বস্তরের নরসিংদীবাসী।

    নববর্ষের প্রথম প্রহরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এঁর নেতৃত্বে সকল ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতীতের সকল অপ্রাপ্তি, দুঃখ, গ্লানি ও হতাশাকে মুছে ফেলে নববর্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নবপ্রত্যয়ে যাত্রা শুরু করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় নববর্ষের আমেজকে পরিপূর্ণ করতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

    পরবর্তীতে নরসিংদী মুসলেহউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয় এবং আয়োজিত বৈশাখী মেলা চিরায়ত গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি নরসিংদীবাসীর মনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ