ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ডুবলো কৃষ্ণসাগরে

    রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ডুবলো কৃষ্ণসাগরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ 'মস্কভা' ডুবে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগরে ঝড়ো বাতাসের কারণে 'ব্ল্যাক সি' নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী 'মস্কভা' বন্দরের দিকে যাচ্ছিল। বুধবার রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মস্কোর যুদ্ধজাহাজটিতে আগুন লাগার পর শুক্রবার ভোরে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, নতুন করে রুশ হামলার কারণে ইউক্রেনজুড়ে সাইরেন বেজেছে।

    এদিকে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের বাহিনীর রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধজাহাজটিকে আঘাত করেছে। তবে এই দাবি সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন নিশ্চিত হতে পারেনি বলে রুশ সংবাদমাধ্যমটি জানিয়েছে। একটি মার্কিন ড্রোন জাহাজটির ওপর চক্কর খেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    মিসাইল ক্রুজার মস্কভা জাহাজটি কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে হামলার নেতৃত্ব দিয়ে আসছিল। এটি ছিল রাশিয়ার সমর ক্ষমতার প্রতীক। বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৫১০ জন ক্রুকে সরিয়ে বৃহস্পতিবার সেটিকে টো করে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় সাগরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

    মস্কভায় বিস্ফোরণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়ে ইউক্রেন বলেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজটিতে আঘাত হেনেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর কৃষ্ণসাগরে রুশ নৌ শক্তির হুমকি রুখতে ওই ক্ষেপণাস্ত্র তৈরি করে ইউক্রেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ