ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহনন

    মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেবরের সঙ্গে পরকীয়ার অপবাদ সইতে না পেরে নোয়াখালীর কবিরহাটে শিশুকন্যাকে বিষপান করিয়ে মা নিজেও আত্মহত্যা করেছেন। মৃতরা হলো উপজেলার নরসিংহপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী সাজেদা আক্তার (২৭) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)।

    বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী ১০ দিন আগে সৌদি থেকে দেশে আসেন। দেশে আসার পর তিনি স্ত্রীকে তার দেবরের সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার অপবাদ দেওয়াসহ একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।

    কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম নিহত গৃহবধূর ছেলে জেহাদ হোসেনের (১১) বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সাজেদা তার ছেলে জেহাদকে ডেকে নিয়ে বিষপান করাতে চাইলে বিষের গন্ধে সে তা পান না করে দৌড়ে পালিয়ে যায়। এরপর ওই গৃহবধূ প্রথমে নিজে বিষপান করার পর তার শিশুকন্যাকে বিষপান করায়।

    একপর্যায়ে মা-মেয়ে গুরুতর অসুস্থ হয়ে গোঙাতে থাকেন। এ সময় গৃহবধূর ছেলে জিহাদ দৌড়ে গিয়ে তার বাবাকে বিষয়টি জানালে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সাজেদা মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকেও মৃত ঘোষণা করে।

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী স্বামী নিহত গৃহবধূকে তার ছোট ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার অপবাদ দেওয়াসহ পারিবারিক কলহ চলছিল। ওই ঘটনার জের ধরেই গৃহবধূ নিজে বিষপানের পর মেয়েকেও হত্যা করে। এ ঘটনায লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ