ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোভুক্তির বিষয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

    সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোভুক্তির বিষয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে জোরালো প্রতিরোধ করবে রাশিয়া। দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।  

    তিনি বলেন, দেশ দুটি যদি জোটে যোগ দেয়, তবে পারমাণবিক অস্ত্রমুক্ত বাল্টিক অঞ্চল নিয়ে আর কোনো সংলাপ বা আলোচনা হবে না, কেননা ভারসাম্য পুনরুদ্ধার অবশ্যম্ভাবী হয়ে পড়বে।     

    মেদভেদেভ বলেন, এখন পর্যন্ত রাশিয়া কোনো পদক্ষেপ নেয়নি এবং নিতেও যাচ্ছিল না। 

    এরইমধ্যে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, দেশ দুটি শিগগির সম্ভব জোটের সদস্য হতে যাচ্ছে। 

    পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নির্দেশ দেওয়ার দুদিন আগে, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই এলাকা দনেতস্ক ও লুহানস্ককে (দনবাস) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
     
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুরুর পর থেকেই যে বিষয়টি ন্যাটো সামরিক জোটের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তা হলো, এ যুদ্ধে সরাসরি না জড়িয়ে তাদের মিত্র ইউক্রেনকে কতটা সামরিক সাহায্য দেওয়া যায়- সেই সিদ্ধান্ত নেওয়া।

    ইউক্রেন সরকার অবশ্য ন্যাটো জোটের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সমূহ বিপদ নিয়ে আদৌ চিন্তিত নয়। তারা নেটোর কাছ থেকে সর্বোচ্চ সাহায্যের জন্য খোলাখুলি চাপ দিয়ে চলেছে। তবে ন্যাটোর ভয়, ভারী অস্ত্রশস্ত্র ইউক্রেনকে দিলে যুদ্ধ ইউক্রেনের বাইরে বাকি ইউরোপে ছড়িয়ে পড়বে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ