ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাষ্ট্রীয় দামি হার বিক্রির অভিযোগে তদন্ত শুরু

    রাষ্ট্রীয় দামি হার বিক্রির অভিযোগে তদন্ত শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্যই প্রধানমন্ত্রীর পদ হারিয়েছে অনাস্থা ভোটের মুখে, সেই ক্ষত না শুকাতেই ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ। পাকিস্তানী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উপহার হিসেবে মূল্যবান একটি হার পেয়েছিলেন।

    যা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে ১৮ কোটি রুপিতে বিক্রি করেছেন। আর এই বিক্রির কাজে ইমরানকে সহযোগিতা করেছেন তার বিশেষ সহকারী জুলফিকার বুখারি।

    পাকিস্তানের আইন অনুযায়ী, বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে রাষ্ট্রের কর্মচারীরা যদি কোনও উপহার পান, তাহলে সেই উপহার সামগ্রী রাষ্ট্রীয় উপহার ভান্ডারে জমা দিতে হবে। যদি তারা সেই উপহার তোশাখানায় জমা না দেন অথবা উপহারের অন্তত অর্ধেক দামের সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে না দেন, তবে সেটা বেআইনি বলেই গণ্য হবে। 

    সেই হিসেবে হার বা তার মূল্য কোষাগারে জমা না দিয়ে আইন ভেঙেছেন ইমরান। আর সেই অভিযোগেই ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফআইএ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ