ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • রাশিয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের

    রাশিয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    অপরদিকে রাশিয়া বৃহস্পতিবার জানায়, ব্ল্যাক সি ফ্লিটের একটি যুদ্ধজাহাজ বিস্ফোরণের কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সেখান থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কোভা মিসাইল ক্রুজারে গোলাবারুদ বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়।

    ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছে। দেশটি বলছে, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দ্বারা এ হামলা চালানো হয়।

    ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিখ বলেন, রাশিয়ার উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যেতে পারছিল না। যেখানে ৫১০ জনের মতো ক্রু থাকতে পারে।

    ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো টেলিগ্রামে জানিয়েছেন, মস্কোভা ইউক্রেনে নির্মিত দুটি নেপচুন অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে।

    তিনি বলেন, কৃষ্ণ সাগরের নিরাপত্তা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

    রয়টার্স ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কোভা। এর আগে গত মাসে ইউক্রেন জানিয়েছিল, তারা আজভ সাগরে ‘ওরস্ক’ নামের একটি অবতরণ জাহাজ ধ্বংস করেছে।

    মস্কোভা মিসাইল ক্রুজারটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়। এটি আসলে তৈরি হয়েছে ইউক্রেনের মাইকোলাইভে। ১৮৬ মিটার লম্বা এ যুদ্ধজাহাজটি সোভেয়িত নেভির প্রজেক্ট ১১৬৪ অটলান্ট ক্লাসের গুরুপূর্ণ জাহাজ ছিল। প্রথমে এর নাম ছিল স্লাভা। পরে এর নাম বদলে করা হয় মস্কোভা। যুদ্ধজাহাজটির প্রধান অস্ত্র হচ্ছে পি-১০০০ ভলকান অ্যান্টি-শিপ মিসাইল।

    যুদ্ধজাহাজটি ২০০০ সালে ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ হিসেবে কার্যক্রম শুরু করে। এটি সিরিয়ায় রাশিয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ