ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সিদ্ধান্ত

    প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার স্টেট দুমার সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে মস্কো। দেশটি মার্কিন প্রতিনিধি পরিষদের ৩৯৮ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৩৯৮ সদস্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

    এতে আরও বলা হয়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হলো— ২৪ মার্চ স্টেট দুমার ৩২৮ সদস্যের ওপর বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে বেশ কিছু রুশ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এর অর্থ হলো— স্টেট দুমার প্রায় সব সদস্যকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।

    ‘মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের শীর্ষ কর্মকর্তা এবং কমিটির চেয়ারপারসনসহ প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের রাশিয়া স্থায়ীভাবে কালোতালিকাভুক্ত করেছে’, বলা হয় বিবৃতিতে।

    মস্কো বলছে, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মতো যাদের আগে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদেরসহ প্রতিনিধি পরিষদের সব সদস্যকে ক্রিয়া-প্রতিক্রিয়ার ভিত্তিতে কালোতালিকাভুক্ত করা হয়েছে। 

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মস্কো দ্রুতই নতুন পদক্ষেপের কথা জানাবে। 

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রুশ ধনকুবের, রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞাসহ মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ, দেশটির শীর্ষ কর্মকর্তাদের আত্মীয়দের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ