ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • খৎনা করতে গিয়ে কেটে ফেলা হলো শিশুর গোপনাঙ্গ

    খৎনা করতে গিয়ে কেটে ফেলা হলো শিশুর গোপনাঙ্গ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খৎনা করতে গিয়ে শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার দুই ভাইকে গ্রেপ্তার করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা। সোমবার (১১ এপ্রিল) রাতে মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারকৃতরা হলেন- সিপাহীপাড়া এলাকার মো. ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)। 

    র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন। 

    তিনি জানান, ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় মো. মনজুর আলমের আট বছরের ছেলেকে খৎনা করার জন্য সিপাহীর পাড়ার মেসার্স জাহেদ মেডিকোতে নেন। সেখানে খৎনার করানোর সময় পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির গোপনাঙ্গ কেটে ফেলে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। কিন্তু এ ঘটনায় মামলা বা বাড়াবাড়ি না করতে শিশুটির বাবা-মাকে ভয়ভীতি দেখান পল্লী চিকিৎসক জয়নাল আবেদন ও তার পরিবারের লোকজন। এমনকি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেন। 

    এর প্রায় দুই মাস পর শিশুটির বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলা করেন। মামলা হলেও আসামি গ্রেপ্তার হয়নি। একপর্যায়ে আসামিদের গ্রেপ্তার করতে অভিযানে নামে র‌্যাব। দুই আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন র‌্যাবের সদস্যরা। 

    গ্রেপ্তার আসামিদের মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বিল্লাল উদ্দীন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ