ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • শাহবাজের চ্যালেঞ্জ প্রত্যাখান করেছে ইমরানের দল

    শাহবাজের চ্যালেঞ্জ প্রত্যাখান করেছে ইমরানের দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতা গ্রহণ করেই পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুংকার দিয়েছিলেন, অনাস্থা ভোটের পেছনে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ দিতে পারলে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তার এই প্রস্তাব প্রত্যাখান করেছেন ইমরান খানের দল পিটিআই।

    ইমরান খানের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্র তার সরকারকে হুমকি দিয়েছিল। তার প্রমাণ স্বরূপ একটি গোপন চিঠিও ইমরান জনসমাবেশ ও জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে দেখিয়েছেন। বলেছেন ওই চিঠিতে বিদেশি হুমকি ও ষড়যন্ত্রের প্রমাণ আছে। এরপর হুমকিদাতা হিসেবে মার্কিন এশিয়া বিষয়ক কর্মকর্তা ডোনাল্ড লু’র নামও বলেছিলেন ইমরান। শাহবাজ শরীফ এই ঘটনায় তদন্তে অংশ নিতে ইমরানের দলের প্রতি আহ্বান জানান। 

    তবে শাহবাজের এই চ্যালেঞ্জকে ‘কদাকার চেষ্টা’ উল্লেখ করে প্রস্তাব প্রত্যাখান করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, সুপ্রিম কোর্টের উচিত বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন কমিশন গঠন করা।

    ইমরান খান বারবার বলেছেন বিদেশি ষড়যন্ত্রে তাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে। এমনকি সোমবার শাহবাজের সরকারকে ‘আমদানি’ করা সরকার আখ্যা দিয়ে পার্লামেন্টে থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরানের দল পিটিআই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ