ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রাখাইনদের বর্ণিল জলকেলি

    রাখাইনদের বর্ণিল জলকেলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার দুই বছর পর বর্ণিল আয়োজনে নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে হয়ে গেল রাখাইন তরুণ-তরুণীদের পানি খেলা বা জলকেলি।  

    সোমবার (১১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ পানি খেলা অনুষ্ঠিত হয়।


    ড্রাম থেকে একে অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসবে মেতে উঠেন রাখাইনরা।

    কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ উপানন্দ মহাথের বলেন, সকাল থেকে বুদ্ধপূজা, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, অন্নগ্রহণ, বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। সবশেষে ছিল রাখাইন তরুণ-তরুণীদের পানি খেলা। তারা ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী মঙ্গল জল ছিটিয়ে নতুন বছরের জন্য পরিশুদ্ধ হয়ে থাকে।  

    তিনি জানান, ১০ বছর ধরে এ বিহারে রাখাইনদের নববর্ষ উৎসব ও প্রার্থনা হচ্ছে। বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে জলকেলি বা পানি খেলা অনুষ্ঠিত হয়।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ