ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইমরান খানের ঘনিষ্ঠ সহচরদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ইমরান খানের ঘনিষ্ঠ সহচরদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ছয় ঘনিষ্ঠ সহযোগীকে। ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম ‘স্টপ-লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না তারা।

    একাধিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

    ইমরানের ওই ছয় সহযোগী হলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহি-বিষয়ক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালক গহর নাফিস, কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের (অঞ্চল-২) মহাপরিচালক মোহাম্মদ রিজওয়ান ও পিটিআই-এর সোশ্যাল মিডিয়ার প্রধান আরসালান খালিদে।

    ‘স্টপ-লিস্টে’ নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো, স্বাধীনভাবে দেশ ছাড়তে চাইলে এই ছয় ব্যক্তিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না।

    পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান সরকারের পতনের পর গত শনিবার গভীর রাতে লাহোরে আরসালান খালিদের বাসায় অজ্ঞাতপরিচয়ের ১১ ব্যক্তি অভিযান চালান।

    এফআইএ আগে অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে বিধিনিষেধ দেয়। অনাস্থা ভোটে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেয় এফআইএ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ