ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • লন্ডনেও মুখোমুখি ইমরান- নওয়াজের সমর্থকরা

    লন্ডনেও মুখোমুখি ইমরান- নওয়াজের সমর্থকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা নাটকীয়তার পর বিরোধীদের অনাস্থা ভোটে পাকিস্তানে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে দেশটিতে শুরু হয়েছে নতুন সরকার গঠনের মহড়া। সেই সরকারের নেতৃত্বে থাকতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। 

    এই আবহে এবার পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের গিয়ে পৌঁছল লন্ডনেও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থক ও ইমরানের সমর্থকদের মধ্যে মুখোমুখি বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেল ব্রিটেনের রাজধানী শহর থেকে। 

    জানা গেছে, নওয়াজ শরিফের বাড়ির বাইরে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছিল। সেই সময় নওয়াজের সমর্থকরা আনন্দ উদযাপন করছিল। এই সময় দুইপক্ষের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

    গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে তার সমর্থকরা জড়ো হয় ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার খবর পেয়ে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরাও সেখানে পৌঁছে যায় বিক্ষোভ দেখাতে। ইমরান ভক্তরা পাকিস্তানের পতাকা তুলে ধরে নওয়াজের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। এরপর দুই পক্ষের সমর্থকদেরই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ