ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা

    ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গড়াল ৪৭ দিনে। এর মধ্যে ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে মস্কো। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার রাতে ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটের ওপর হামলা চালানো হয়েছে। এ সামরিক ইউনিটগুলো ছিল দিনিপ্রো, মাইকোলাইভ ও খারকিভে অবস্থিত।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ ইউক্রেনের ক্ষয়ক্ষতির একটি তালিকা দিয়েছেন। এতে বলা হয়, হামলায় দুটি নিয়ন্ত্রণ চৌকি, দুটি অস্ত্রের গুদাম, তিনটি কম্বুশন গুদাম, ৪৯টি সামরিক সরঞ্জাম ও সাপোর্ট পয়েন্ট ধ্বংস করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের আটটি ড্রোন ভূপাতিত করেছে।

    ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। 

    এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ