ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাংস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

    মাংস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেয়রের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিলেটের মাংস ব্যবসায়ীরা। চারদিন ধর্মঘটের পর সোমবার (১১ এপ্রিল) থেকে খুলছে সিলেটে মাংসের দোকান। এরপর মঙ্গলবার (১২ এপ্রিল) মাংস ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে দাম নির্ধারণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

    সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, অন্যান্য জেলার সঙ্গে দাম সামঞ্জস্য করে দিতে সিসিক মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার থেকে মাংসের দোকান খোলা রাখা হবে। তবে মূল্য নির্ধারণ না হওয়ার আগ পর্যন্ত ক্ষতি হলেও ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবো।

    সমিতির সভাপতি লালু মিয়া বলেন, করোনাকালীন আমরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। এরপর গরু-ছাগলের দাম বৃদ্ধি পাওয়াতে মাংসের দাম একটু বেশি রাখতে হয়েছিল। এ জন্য সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানাও করেছেন।

    তাছাড়া মাংসের দাম অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানোর দাবিতেই দোকান বন্ধ রেখে ধর্মঘট করেন তারা। তবে পরবর্তীতে তাদের ম্যাজিস্ট্রেট দিয়ে যেন হয়রানী না করা হয়, অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

    এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রমজানে মানবিক দিন বিবেচনায় নিয়ে মাংস ব্যবসায়ীদের দাবির বিষয় নিয়ে বৈঠকে বসবেন মেয়র মহোদয়। অন্যান্য জেলার সঙ্গে সংগতি রেখে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হতে পারে। তবে মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে তারা  সোমবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন।

    উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন (সিসিক) গরুর মাংসের দাম ৬০০ টাকা ধার্য করে দিলেও অতিরিক্ত মূল্য নেওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে ধর্মঘট আহ্বান করেন।

    নগর কর্তৃপক্ষ বলছে, তারা একবার দাম বাড়ালে ফের কমাবেন না। যদি তারা কথা দেন, রোজার পর দাম কমবেন, তবেই তাদের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে। অন্যথায় ধার্যকৃত দামের চেয়ে বেশি রাখলে জরিমানা গুনতে হবে। অবশেষে মাংসের দাম বাড়ানো সিসিক কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়েই ধর্মঘট প্রত্যাহার করে নেন মাংস ব্যবসায়ীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ