ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পাকিস্তানের অস্থিরতা আফগানিস্তানে প্রভাব ফেলবে না

    পাকিস্তানের অস্থিরতা আফগানিস্তানে প্রভাব ফেলবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরম রাজনৈতিক অস্থিরতা চলছে পাকিস্তানে। এরই মধ্যে জাতীয় সংসদে বিরোধীদের অনাস্থা ভোটের মুখে পড়ে ক্ষমতায়চ্যুত হয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

    পাকিস্তানের সীমান্তবর্তী দেশ আফগানিস্তান। তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। তাই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আফগানিস্তানেও প্রভাব ফেলতে পারে ধারণা করা হচ্ছে।

    এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কথা বললেন আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি।
    পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেছে আফগানিস্তানের বর্তমান সরকার। 

    ইমরান খান সরকারের পতন সংক্রান্ত ঘটনাপ্রবাহকে স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে ইনামুল্লাহ সামাঙ্গানি বলেন, পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে।

    পাকিস্তানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তালেবান সরকারের এই ডেপুটি মুখপাত্র বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।

    অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে।

    এতে প্রার্থী হয়েছেন মুসলিম লীগের নেতা শেহবাজ শরিফ ও ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ