ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে

    আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। স্থানীয় সময় বিকেল তিনটায় পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় জানিয়েছে। আর নতুন প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ।

    এই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন। এর আগে ১৯৮৯ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হয়েছিল। তবে উভয়েই সেই ভোটে জিতে ক্ষমতায় টিকে গিয়েছিলেন।

    অনাস্থা ভোটের ফল ঘোষণার পর বিরোধী দলের নেতারা বিজয়ী বক্তৃতা দেন। প্রধানমন্ত্রী পদে জাতীয় পরিষদে বিরোধীদলীয় জোটের প্রার্থী ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ তার বক্তৃতায় বলেন, আমরা জাতির ক্ষত সারিয়ে তুলতে চাই। আমরা কোনো প্রতিশোধ নেব না। কোনো নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচার বিভাগের প্রতি আমাদের সম্মান একইরকম বহাল থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ