ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • আজ পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে: ইমরান

    আজ পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে: ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইমরান খান। সদ্য সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ থেকে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে’’।

    রোববার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ মন্তব্য করেন তিনি। খবর জিও টিভি।

    টুইটার বার্তায় ইমরান খান বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। কিন্তু আজ আবার শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।


    ১০ এপ্রিল পাকিস্তান স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এমপি। অনাস্থা পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকারের আসনে নতুন আসা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা আয়াজ সাদিক।

    পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার (১১ এপ্রিল) বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ