ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত ৪১ বস্তা চাল ‍উদ্ধার  শিশুদের মোবাইল আসক্তি কাটিয়ে মাঠে ফিরতে হবে: জিয়াউদ্দিন হায়দার ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল
  • পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার ফেসবুকে লাইভ, কমিটি বিলুপ্ত

    পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার ফেসবুকে লাইভ, কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরীক্ষার হল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ফেসবুক লাইভে এসে বলেন, এ প্লাস না দিলে বোর্ড-মোর্ড ভেঙে ফেলবানে। ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

    আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ।

    শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।

    উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন। লাইভের ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ