ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাজিপুর পৌর মেয়রের নামে চাঁদাবাজির মামলা

    কাজিপুর পৌর মেয়রের নামে চাঁদাবাজির মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বর্তমান মেয়র মো. আব্দুল হান্নান তালুকদারের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা করেছেন সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন। শনিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রকিবুল ইসলাম রাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ১৫ মার্চ সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাত/আটজনের নামে মামলাটি করেন নিজাম উদ্দিন। বিচারক জেসমিন আরা মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।  

    মামলা সূত্রে জানা যায়, সাবেক মেয়র নিজাম উদ্দিন তার কেনা জমিতে ঘর তুলতে চাইলে বর্তমান মেয়র আব্দুল হান্নান ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৪ মার্চ দুপুরে নিজাম উদ্দিন ওই জমিতে ঘর তোলার সময় মেয়র আব্দুল হান্নান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এসময় তারা ঘর নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি দেখান এবং ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ ঘটান। নিজাম উদ্দিনের ছোট ভাই বাবু মিয়া বাধা দিতে গেলে তাকেও বেধড়ক পেটানো হয়। এসময় তারা বাবু মিয়ার পকেট থেকে এক লাখ টাকাও ছিনিয়ে নেন।  

    এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেয়র আব্দুল হান্নান বলেন, আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। আমিও পাল্টা মামলা করেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ