ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইমরান খানের অভিযোগ আবারও সরাসরি প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র

    ইমরান খানের অভিযোগ আবারও সরাসরি প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইমরান খান তার সরকার পতনে যে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, সম্পূর্ণরূপেই তার কোনও ভিত্তি নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

    ইমরান খান অভিযোগ করেছিলেন, পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্র নীতির কারণেই তার ওপর ‘বিদেশি শক্তি’রা ক্ষেপে গেছে। আর সেখান থেকেই তারা বিরোধীদের অনাস্থা ভোটে অর্থ দিয়ে মদদ দিয়েছে।

    গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণেও ইমরান বলেছিলেন, এক জ্যেষ্ঠ মার্কিন কূটনৈতিক পাকিস্তানের ক্ষমতা বদলের হুমকি দিয়েছেন। আরেক বিবৃতিতে হুমকিদাতা হিসেবে ডোনাল্ড লু’র নাম উল্লেখ করেছিলেন ইমরান। যিনি মার্কিন ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

    তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র জ্যালিনা পর্টার বলেছেন, ‘আমি পরিষ্কারভাবেই বলতে চাই এই অভিযোগের কোনও ভিত্তি নেই।’ 

    তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের অবস্থার দিকে সবসময় নজর রাখছি। আমরা অবশ্যই পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের ওপর শ্রদ্ধাশীল।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ