ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • পাকিস্তান ছাড়তে পারবে না সরকারি কর্মকর্তারা

    পাকিস্তান ছাড়তে পারবে না সরকারি কর্মকর্তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনাপত্তি সনদ ছাড়া পাকিস্তান ছাড়তে পারবে না দেশটির সরকারি কর্মকর্তারা। আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) অভিবাসন কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এফআইএ'র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তি সনদ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা দেশ ছাড়তে পারবেন না। 

    শনিবার রাতে জাতীয় সংসদের স্পিকার পদ থেকে আসাদ কায়সারের পদত্যাগ এবং ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরুর পর এমন নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। এরইমধ্যে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। 

    পাকিস্তানের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এফআইএ-র অভিবাসন কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এনওসি ছাড়া যেসব সরকারি কর্মকর্তা দেশ ছাড়তে চাইবেন তাদের বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ