ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় জেলেদের বরাদ্দকৃত ৪১ বস্তা চাল ‍উদ্ধার  শিশুদের মোবাইল আসক্তি কাটিয়ে মাঠে ফিরতে হবে: জিয়াউদ্দিন হায়দার ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল
  • হাতীবান্ধায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

    হাতীবান্ধায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাফেজ সাহেবের মাজার এলাকায় ট্রাকের চাপায় মটর সাইকেল আরোহী আতিয়ার রহমান (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। এসময় অপর আরোহী আব্দুস সালাম (৩৬) আহত হন।

    শনিবার (৯ এপ্রিল) রাত ৭টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাফেজ সাহেবের মাজার এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

    নিহত আতিয়ার রহমানের বাড়ি উপজেলার বড়খাতা ইউপির দোলাপাড়া গ্রামের খামারটারী এলাকায় মৃত জসমুদ্দিন ছেলে। এবং আহত আব্দুল সালাম পুর্ব ফকির পাড়ার গ্রামের আব্দুল মালেকের ছেলে।

    প্রত্যক্ষদর্শী সুত্রে জানান, লালমনিরহাটগামী একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ঘটনাস্থলেই ট্রাক চাপায় তার মৃত্যু হয়। এসময় ওই দুই মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা থেকে বড়খাতায নিজ বাড়িতে ফিরছিলেন।

    এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক-হেলপার পলাতক রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ