ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ফিলিস্তিনকে এক লাখ টিকা দিয়েছে চীন

    ফিলিস্তিনকে এক লাখ টিকা দিয়েছে চীন
    ফিলিস্তিনকে দেয়া চীনের টিকা পৌঁছানোর কাজ করছেন স্বেচ্ছাসেবকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতবাদ ডেস্ক :: ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের করোনার টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এগিয়ে এসেছে চীন। ফিলিস্তিনিদের জন্য নিজেদের তৈরি এক লাখ টিকা পাঠিয়েছে দেশটি। ইতোমধ্যে চীনের সিনোফার্মের তৈরি এ টিকার চালান ফিলিস্তিনে গিয়ে পৌঁছেছে। এসব টিকা ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ ও করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের দেওয়া হবে।

    ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মিয়া আল কাইলা জানান, ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরের কারফিউ ও কঠোর লকডাউন সত্ত্বেও ভয়াবহভাবে বিস্তার ঘটেছে করোনাভাইরাসের। এখানকার হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই রোগীদের জন্য। ইসরায়েল নিজেদের নাগরিকদের প্রায় সবাইকেই টিকার আওতায় আনলেও ফিলিস্তিনিদের দখলকৃত এলাকায় টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

    অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ৫২ লাখ ফিলিস্তিনি বসবাস করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এদের টিকার আওতায় আনছে না। অবশেষে চীন এদের জন্য সাহায্যের হাত বাড়ালো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ