ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • সংসদ অধিবেশনে যোগ দেননি ইমরান খান

    সংসদ অধিবেশনে যোগ দেননি ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সর্বপ্রথম পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফাতেহা পাঠক করা হয়।

    আজকের অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কাইসার।

    প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি আজকের দিনের আলোচ্যসূচির চতুর্থ বিষয়। বিরোধীরা পূর্ণ শক্তি নিয়ে সংসদে এলেও ট্রেজারি বেঞ্চের খুব কম সদস্যই উপস্থিত রয়েছেন অধিবেশনে। যোগ দেননি প্রধানমন্ত্রী ইমরান খানও।

    ফ্লোর নেওয়ার সময় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেহবাজ শরীফ বৃহস্পতিবারকে একটি ঐতিহাসিক দিন হিসাবে স্বাগত জানিয়েছেন। পিএমএল-এন নেতার মতে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তানের ভবিষ্যতকে ‘উজ্জ্বল’ করেছে।

    এই অধিবেশনের উপরই নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য। নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাবের সমর্থনে কমপক্ষে ১৭২টি ভোট পড়লেই মেয়াদ শেষের আগে ক্ষমতাচ্যুত হবেন ইমরান খান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ