ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • রেলস্টেশনে হামলা আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা

    রেলস্টেশনে হামলা আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা ‘রাশিয়ার আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা’। শুক্রবার রাতে ফেসবুকে তিনি এ কথা বলেন।

    জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, শরণার্থী আশ্রয়কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ৩৮ জন নিহত হয়েছেন। পরে হাসপাতালে ১২ জন নিহত হয়েছেন। এখনও কয়েক ডজন লোক চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

    জেলেনস্কি অনুরোধ জানান, রাশিয়াকে যেন এ হামলার জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়।

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বুচায় গণহত্যা ও রাশিয়ার অন্য অনেক যুদ্ধাপরাধের মতো ক্রামাতোর্স্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়েও মামলা হতে হবে। জবাবদিহিতা অনিবার্য।

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কিয়েভ সফর করার কারণে তাকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

    ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন ‍শুরু করে। এর পর থেকে কিয়েভের আশপাশে ব্যাপক লড়াই হয় রুশ সেনা ও ইউক্রেনীয়দের মধ্যে। সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফলে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ভয়ংকর সব তথ্য মিলছে প্রায় প্রতিদিন। কয়েকদিন আগে বুচা শহরে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর পর বরোদিয়ানকা থেকেও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ