ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • ট্রাক্টর উল্টে পানিতে পড়ে নিহত ৩

    ট্রাক্টর উল্টে পানিতে পড়ে নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

    এ তথ্য নিশ্চিত করেছেন মুরাদনগর থানার এসআই শফিকুল ইসলাম। তিনি জানান, ভোরে ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হয়েছেন আরও একজন। 

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, রাস্তা ভাঙা ছিল। তাই ট্রাক্টর উল্টে খালের পানিতে পড়ে যায়। ট্রাক্টরের নিচে আটকে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনজন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ