ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • কয়লা আমদানি নিষিদ্ধ, আট রুশ কূটনীতিক বহিষ্কার করল জাপান

    কয়লা আমদানি নিষিদ্ধ, আট রুশ কূটনীতিক বহিষ্কার করল জাপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করল জাপান। একই সঙ্গে দেশটিতে থেকে আট রুশ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

    এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “রাশিয়া বারবার বেসামরিক মানুষ হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।”

    মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাপান রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে। জাপান ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা।

    ভারত ও চীনের পর জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ। জাপানের মোট কয়লা আমদানির ১১ শতাংশ আসে রাশিয়া থেকে। 

    উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে শনিবার ৪৫তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ