ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

      ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের শনিবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোট হতে যাচ্ছে। অতি নাটকীয় কোনো ঘটনা না ঘটলে শনিবারই দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে ইমরান খানকে।

     এই পরিস্থিতিতে ‘শেষ বল পর্যন্ত খেলা জারি রাখতে’ দৃঢ়প্রতিজ্ঞ ইমরান খান ফের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ভাষণ দেবেন বলে এক টুইটে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবারের ওই টুইটবার্তায় ইমরান খান বলেন, ‘আগামী কাল আমি মন্তিসভার বৈঠক ডেকেছি। একই দিন আমাদের পার্লামেন্টারি কমিটির বৈঠকও হবে। বৈঠক শেষে আগামীকাল সন্ধ্যার পর আমি জাতির উদ্দেশে কিছু বলতে চাই।’

    ‘আমি আরও বলতে চাই, পাকিস্তানের জন্য আমি শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

    গত ২৮ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার নির্ধারিত দিন ছিল বিরোধী এমপিদের। কিন্তু পার্লামেন্টারি বাধ্যবাধকতার কারণে তা পিছিয়ে যায়। পরে ৩ এপ্রিল বিরোধী দলগুলোর এই অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন ন্যাশনালি অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার।

    তারপর প্রধানমন্ত্রীর পরামর্শে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট।

    এসব পদক্ষেপের জেরে টালমাটাল জাতীয় রাজনীতি সামাল দিতে উদ্যোগী হয় দেশটির সুপ্রিম কোর্ট। চার দিন এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে এক রায়ে বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে শনিবারের ভোটের মাধ্যমেই ভাগ্য নির্ধারিত হবে ইমরান খান নেতৃত্বাধীন সরকারের।

    এর আগে ৩১ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইমরান খান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ