ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬১ লাখ ৭০ হাজার ছাড়াল

    বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬১ লাখ ৭০ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের জনস্‌ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৬০ লাখ পাঁচ হাজার ৬৮৬ এবং মোট মৃতের সংখ্যা ৬১ লাখ ৭০ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে।

    করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২৮ লাখ ৯ হাজার ২৩৭ জন এবং দেশটিতে মারা গেছে ৯ লাখ ৮৪ হাজার ৫৭১ জন।


    এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৬১ হাজার ৩৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ হাজার ৩৮৮ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

    বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৫২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৬০৪ জনে।

    সূত্র : ইউএনবি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ