ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভারী সাঁজোয়া যান পাঠাল অস্ট্রেলিয়া

    ভারী সাঁজোয়া যান পাঠাল অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে ভারী সাঁজোয়া যান পাঠাল অস্ট্রেলিয়া। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় দেশটির কাছে ভারী সাঁজোয়া যান চেয়ে অনুরোধ করে। এরপর ২০টি সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া।

    এর মধ্যে প্রথম চালানে তিনটি ভারী সাঁজোয়া যান ইউক্রেনে পাঠাল অস্ট্রেলিয়া। ভারী সুরক্ষিত এই বুশমাস্টার যানগুলো যুদ্ধ অঞ্চলে সৈন্য এবং বেসামরিক লোকদের পরিবহনের জন্য ব্যবহার করা হবে। তবে এগুলো আক্রমণ পরিচালনার কাজে ব্যবহার করা হবে না।

    উল্লেখ্য, ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ১৯০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৬৪৩ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন ধনকুবের, প্রভাবশালী কর্মকর্তা ও তেল আমদানির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ