ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নোয়াখালীতে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ৯টি দরিদ্র পরিবার

    নোয়াখালীতে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ৯টি দরিদ্র পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে জেলার নয়টি হতদরিদ্র পরিবার।

    বৃহস্পতিবার(৭ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ৯ টি থানায় ৯ টি হতদরিদ্র পরিবারকে সুদৃশ্য গৃহ হস্তান্তর করা হবে । মুজিব - শতবর্ষে ' বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা ' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করে ।

     এ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ , রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়ার কাজ শুরু করে । বর্তমানে প্রকল্পের ঘরগুলি হস্তান্তরের অপেক্ষায় আছে । আগামী ১০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উপকারভোগীদের নিকট ঘরগুলি জমিসহ হস্তান্তর করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ