ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • লালমোহনে মাদ্রসা শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    লালমোহনে মাদ্রসা শিক্ষককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। 

    বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন করা হয়। 

    বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মো. হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজির মাদ্রাসার প্রভাষক মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমূখ। 

    মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে আপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী প্রয়োজণীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান।

    এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। 
     
    উল্লেখ্য বুধবার সকালে ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে সামান্য কথার কাটির জের ধরে এলাকার ছবিরুল হক, ফকরুল আলম লিটন, শাহে আলম, বজলু, নান্নুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে বেদম প্রহার করে। পরে স্থানীয়রা বশির উল্যাহকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ