ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভারতের পাওয়ার গ্রিডে চীনা হ্যাকারদের হামলা

    ভারতের পাওয়ার গ্রিডে চীনা হ্যাকারদের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পাওয়ার গ্রিডে চীন সরকারের মদদপুষ্ট হ্যাকাররা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রেকর্ড ফিউচার নামক ইন্টেলিজেন্স সংস্থার বরাত দিয়ে এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর ভারতের সাতটি ‘লোড ডিসপ্যাচ’ সেন্টারে এই হামলা চালানো হয়। এই লোড ডিসপ্যাচগুলো লাদাখে বিদ্যুৎ সরহরাহ এবং গ্রিড নিয়ন্ত্রণের কাজ করে।

    গোয়ন্দা সংস্থাটির ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মূলত তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই হামলা চালানো হয়।
    রেকর্ড ফিউচারের রিপোর্টে বলা হয়েছে, “ভারতীয় পাওয়ার গ্রিডে চীনা গোষ্ঠীগুলোর এই হামলা সীমিত অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি বা তথ্য সংগ্রহের সুযোগ দেয়। আমরা বিশ্বাস করি সম্ভবত গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহ করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ভবিষ্যতের ক্রিয়াকলাপের জন্য এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে।”

    রিপোর্ট অনুসারে, পাওয়ার গ্রিড ছাড়াও হ্যাকাররা একটি ভারতীয় ‘ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সিস্টেম’ এবং একটি বহুজাতিক লজিস্টিক কোম্পানির সহায়ক সংস্থার উপর সাইবার হামলা চালিয়েছিল। এক্ষেত্রে টিএজি-৩৮ নামক হ্যাকিং গ্রুপটি শ্যাডোপ্যাড নামে এক ধরনের সফ্টওয়্যার ব্যবহার করেছিল। এই ম্যালওয়্যারটি আগে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ও ব্যবহার করত। 

    রেকর্ড ফিউচারের একজন সিনিয়র ম্যানেজার জোনাথন কনড্রা বলেছেন, হ্যাকাররা অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করে এই হ্যাক সংগঠিত করেছিল। হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত ডিভাইসগুলো দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে অবস্থিত বলে তিনি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ