ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা সরিয়েছে রাশিয়া: পেন্টাগন

    কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা সরিয়েছে রাশিয়া: পেন্টাগন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। বুধবার পেন্টাগনের ওই কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলেন।

    পেন্টাগনের ওই কর্মকর্তা বলেন, পুনরায় একত্রিত এবং কার্যক্ষম করে তোলার জন্য কিয়েভের আশপাশ ও চেরনিহিভ থেকে রুশ সেনাদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে।

    পরে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা কিয়েভ এবং চেরনিহিভের ভেতরে ও বাইরে রুশ সেনাদের দেখছি না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত অর্জন শূন্য’।

    তিনি বলেন, পুতিন ছোট্ট জনসংখ্যার কেন্দ্র দখলে নিচ্ছেন… তারা খারকিভের নিয়ন্ত্রণ নেয়নি। রাশিয়া দোনবাসকে নিজেদের লক্ষ্য বানানোর কথা ঘোষণার কয়েকদিন পর এ বক্তব্য এলো।

    পেন্টাগনের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেছিলেন, রাশিয়ার সেনারা আবার কিয়েভে ফিরতে পারে। তবে আদৌ ফিরবে কিনা তা স্পষ্ট নয়।

    কর্মকর্তারা জানান, ইউক্রেনে রাশিয়ার ১৩০টি ব্যাটালিয়ান পাঠানো হয়েছিল। সেখানে এখনও ৮০ ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে।

    দ্য অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরিয়ে নেওয়া রুশ সেনার সংখ্যা অন্তত ২৪ হাজার।

    ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৩ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ পালিয়েছেন। 

    লড়াই বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো সমাধান আসেনি। সম্প্রতি রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনায় এগোচ্ছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ