ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • রুবলে রাশিয়ার গ্যাস কিনতে রাজি ইউরোপের যে দেশ

    রুবলে রাশিয়ার গ্যাস কিনতে রাজি ইউরোপের যে দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার জেরে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। এতে রাশিয়ায় মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে নানা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে রাশিয়াও। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার গ্যাস কিনতে হলে মিত্র নয় এমন দেশকে গ্যাসের দাম রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে হবে।

    তবে অনেক পশ্চিমা দেশই রাশিয়ার এই দাবি প্রত্যাখান করেছে। এমন দাবি প্রত্যাখান করতে ইউরোপীয় ইউনিয়ন তো রীতিমতো জোট গঠন করার চেষ্টা করেছে। তবে ব্যতিক্রম হাঙ্গেরি। তারা পুতিনের এ দাবি মেনে নিয়েছে। খবর রয়টার্সের।

    ইউরোপীয় ইউনিয়নভুক্ত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ‌‘রুবলে গ্যাস কিনতে আমরা কোনো সমস্যা দেখি না। রাশিয়া যদি বলে আমরা রুবলেই দাম পরিশোধ করবো।’

    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই প্রকাশ্যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ