ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইমরানের ভাষায় যারা মীর জাফর-মীর সাদিক

    ইমরানের ভাষায় যারা মীর জাফর-মীর সাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব এনেছিল বিরোধীরা, সেই দলে ইমরান খানের জোটে থাকা কিছু সংসদ সদস্যও যোগ দিয়েছিলেন। অবস্থা অনেকটা বেগতিক হয়েছিল, পার্লামেন্টে সংখ্যাগলিষ্ঠতাই হারিয়ে ফেলেছিলেন ইমরান। পার্লামেন্টে অনাস্থা ভোট ওঠার দিন ৩ এপ্রিল হুট করেই সেই ভোট বাতিল করলেন ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। তিনি জানালেন, এই অনাস্থা ভোট সংবিধান পরিপন্থি। ইমরানও হাঁফ ছেড়ে বাঁচলেন।

    অন্যদিকে একটি চিঠি দেখিয়ে ইমরান খানও বারবার দাবি করে আসছিলেন, তার কাছে থাকা চিঠিতে বিদেশি হুমকির প্রমাণ আছে। এই অনাস্থা ভোটকে তিনি বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দেন। অনাস্থা ভোট বাতিলের পর ইমরানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছেন। যদিও নির্বাচন কমশিন জানিয়েছে, তাদের পক্ষে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

    অনাস্থা ভোট বাতিলের তিন দিনের মাথাতেই টুইটারে, অনাস্থা ভোট সংসদে তোলাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের কুখ্যাত বিশ্বাসঘাতক মীর জাফরের সাথে তুলনা করলেন ইমরান। মহীসুর অধিপতি টিপু সুলতানের সাথে বেঈমানি করে ব্রিটিশদের সাথে হাত মেলানো মন্ত্রী মীর সাদিকের সাথেও অনাস্থা ভোটের উদ্যোক্তাদের তুলনা করেছেন তিনি।
    নিজের টুইটার অ্যাকাউন্টে ইমরান খান লিখেছেন, ‘জনগণই সবসময় দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকারী। এবারও জনগণের বেরিয়ে এসে দেশিদের সহায়তায় পাকিস্তানের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধে বিদেশিদের করা এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের মীর জাফর ও মীর সাদিকদের রুখতে হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ