ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • দই খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

    দই খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইফতারের পর দোকান থেকে দই খাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কালিয়া চাপড়া ইকোনমিক জোন সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

    এতে  দুই গ্রামেরই প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পুলেরঘাট বাজারে দই খাওয়া নিয়ে আদর্শপাড়া এবং জুনাইল গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

    পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ