ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • করোনায় আরও ৩ হাজার ৫৭৩ জনের মৃত্যু

    করোনায় আরও ৩ হাজার ৫৭৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৫৭৩ জনের। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯০ হাজার ৮৫২ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৫৩৭ জনে। 

    যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১১৮ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৮৩ জন। ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২৬ জনের এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৯৬ জন, ইতালিতে ১৫০ জন, জাপানে ৬০ জন, ইন্দোনেশিয়ায় ৪৩ জন, ফ্রান্সে ১২৮ জন, জার্মানিতে ৩৩৩ জন, রাশিয়াতে ২৯১ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৭১ জন, যুক্তরাজ্যে ২৩৩ জন এবং হংকংয়ে মারা গেছেন ১১১ জন।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ